
অতিরিক্ত ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল প্রত্যাহার ও সংশোধনের দাবিতে সরব DYFI অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার ও সংশোধন, সাধারণ মানুষের নাগালের মধ্যে বিদ্যুৎ পরিষেবা রাখা সহ পাঁচ দফা দাবিতে জোলাইবাড়ি বিদ্যুৎ উপ-বিভাগের সিনিয়র ম্যানেজারের কাছে স্মারকলিপি প্রদান করেন DYFI-এর জোলাইবাড়ি অঞ্চল কমিটির এক প্রতিনিধি দল।প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের জোলাইবাড়ি অঞ্চল কমিটির সভাপতি নিশান মজুমদার।সংগঠনের বক্তব্য, বিদ্যুৎ কোনো বিলাসিতা নয়। কৃষকদের সেচ ব্যবস্থা থেকে শুরু করে ছাত্র-যুবদের পড়াশোনা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন—সব ক্ষেত্রেই বিদ্যুতের গুরুত্ব অপরিসীম।তাঁদের অভিযোগ, অতিরিক্ত ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। তাই বিলের বিষয়টি দ্রুত পর্যালোচনা করে সংশোধন এবং বিদ্যুৎ পরিষেবাকে মানুষের নাগালের মধ্যে রাখার দাবি জানানো হয়েছে।