ত্রিপুরা
img

শহরে ফের মন্দিরে চুরি, নিরাপত্তায় প্রশ্ন

শহরে ফের মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। কলেজটিলা ফাঁড়ি ও পূর্ব থানার কাছাকাছি এলাকায় শিবমন্দিরে চুরি ঘিরে উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ঘটনার কিছুটা ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।শিবনগর মডার্ন ক্লাব সংলগ্ন একটি শিবমন্দিরে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। গুরুত্বপূর্ণ বিষয়, ঘটনাস্থল কলেজটিলা ফাঁড়ি এবং পূর্ব থানার একেবারে কাছাকাছি।স্থানীয়দের অভিযোগ, শহরের ব্যস্ত এলাকায় এবং পুলিশের নজরদারির মধ্যে থাকা সত্ত্বেও মন্দিরে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।ঘটনার পর এলাকায় পৌঁছায় পুলিশ। পাশাপাশি মন্দির ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার কিছুটা ছবি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গেছে।চুরি যাওয়া সামগ্রীর পরিমাণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই স্পষ্ট হবে।