ত্রিপুরা
img

এইডস সচেতনতায় বামুটিয়ায় বিশেষ শিবির অনুষ্ঠিত

এইডস নিয়ে সচেতনতা বাড়াতে বামুটিয়া ব্লকে অনুষ্ঠিত হলো জেলা স্তরের বিশেষ সচেতনতা শিবির। শিরাপথে নেশা গ্রহণের কারণে এইচআইভি সংক্রমণ বৃদ্ধির বিষয়টি তুলে ধরে দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার ওপর জোর দিল স্বাস্থ্য দপ্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ শঙ্কর চক্রবর্তী, জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্যা খুশবু দেববর্মা সহ ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির আধিকারিক ও বিশেষজ্ঞরা।শিবিরে এইচআইভি সংক্রমণের কারণ, প্রতিরোধ এবং আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনার বিষয়ে সচেতন করা হয়।পশ্চিম ত্রিপুরা জেলায় এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তাঁর বক্তব্য অনুযায়ী, আক্রান্তদের একটি বড় অংশের ক্ষেত্রে শিরাপথে নেশা গ্রহণ সংক্রমণের অন্যতম কারণ হিসেবে উঠে আসছে।