ত্রিপুরা
img

রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্বর্ণজয়ী অস্মিতাকে বিশেষ সংবর্ধনা

কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতে ত্রিপুরার মুখ উজ্জ্বল করেছেন অস্মিতা দে। তাঁর এই ঐতিহাসিক সাফল্যকে সম্মান জানিয়ে আগরতলার রবীন্দ্র ভবনে আয়োজন করা হলো বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের। রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগরতলার রবীন্দ্র ভবন হলে আয়োজন করা হয় বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অস্মিতা দে-র হাতে সম্মাননা তুলে দিয়ে তাঁর সাফল্যের জন্য অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা।কমনওয়েলথের মতো আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণপদক জয় শুধু অস্মিতার ব্যক্তিগত সাফল্য নয়, ত্রিপুরার ক্রীড়াক্ষেত্রের জন্যও এক বড় গর্বের মুহূর্ত। অস্মিতার হাতে আজ সম্মানের মুকুট—এবার তাঁর সাফল্য থেকে ত্রিপুরার ক্রীড়াক্ষেত্রে কতটা নতুন স্বপ্নের জন্ম হয়, সেটাই দেখার।