ত্রিপুরা
img

রুজি-রুটির দাবিতে ধর্মনগরে জেল ভরো আন্দোলন

রুজি-রুটি, জীবন-জীবিকা ও অধিকার রক্ষার দাবিতে এবার উত্তাল ধর্মনগর। ১১ দফা দাবিকে সামনে রেখে জেল ভরো আন্দোলনে নামলেন শ্রমিক-কৃষক সহ বিভিন্ন গণসংগঠনের কর্মী-সমর্থকরা। আন্দোলন ঘিরে ব্যাপক নিরাপত্তা, আর বিক্ষোভের পর আটক করা হল বহু আন্দোলনকারী। কোথায় নিয়ে যাওয়া হল তাঁদের? ১১ দফা দাবিতে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে কর্মসূচি পালন করা হয়।CITU, AIKS, TKMU এবং GMP-র যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের অধিকার নিয়ে সরব হন আন্দোলনকারীরা।দুপুর প্রায় ১২টা নাগাদ ধর্মনগর মহকুমা সিপিআইএম দপ্তর থেকে মিছিল শুরু হয়। বিভিন্ন এলাকা থেকে কর্মী-সমর্থকেরা মিছিলে যোগ দেওয়ায় তা বড় আকার ধারণ করে।স্লোগানে মুখর হয়ে ওঠে ধর্মনগরের রাজপথ।আন্দোলনকে কেন্দ্র করে আগে থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়।একপর্যায়ে পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে নিয়ে যায়। ভবনটিকে অস্থায়ী জেল হিসেবে ব্যবহার করা হয়।আন্দোলন চলাকালীন ছোট আকারের দুটি ব্যারিকেড ভাঙার দাবি ওঠে। তবে আন্দোলনকারীরা মূল ব্যারিকেডে হাত দেননি বলে জানা গেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা এলাকায় নজরদারি চালায় পুলিশ ও আধাসামরিক বাহিনী।আন্দোলনকারীদের দাবি, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান, শ্রমিক-কৃষকের অধিকার এবং জীবন-জীবিকার সুরক্ষার মতো বিষয় নিয়েই তাঁদের ১১ দফা দাবি।তাঁদের স্পষ্ট বার্তা—দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।