ত্রিপুরা
img

র‍্যালি-বৃক্ষরোপণে শিক্ষার্থীদের নিয়ে ‘নিপুণ অভিযান’

আগরতলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে সপ্তাহব্যাপী ‘নিপুণ ত্রিপুরা’ কর্মসূচিকে ঘিরে ছিল নানা আয়োজন। ‘হর ঘর তিরঙ্গা’ ও ‘নিপুণ ত্রিপুরা’ বার্তাকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে মৌলিক শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির সচেতনতা কর্মসূচি নেওয়া হয়।এদিন সকালে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়। রেলি শেষে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি পড়ুয়াদের জন্য স্মার্ট ক্লাসের ব্যবস্থাও করা হয়।নিপুণ ইন লিটারেসি, নিপুণ ইন নিউমেরেসি এবং নিপুণ ইন লাইফ — এই তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় সাত দিনের এই কর্মসূচিতে।পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা, চিন্তাশক্তি ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের বার্তা দেওয়া হয়।স্কুলের প্রিন্সিপাল জানান, মূলত প্রি-প্রাইমারির বাচ্চাদের ফাউন্ডেশন শক্ত করার লক্ষ্যেই এই কর্মসূচি।