ত্রিপুরা
img

১১ দফা দাবিতে রাজপথে জনস্রোত, আগরতলায় ভাঙল ব্যারিকেড

১১ দফা দাবিতে এবার রাজপথে শ্রমিক-কৃষক সহ বিভিন্ন গণসংগঠন। সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে দেশজুড়ে জেল ভরো আন্দোলনের ডাক। আগরতলাতেও সেই কর্মসূচিকে ঘিরে দেখা গেল উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন আন্দোলনকারীরা। শ্রমিক, কৃষক, কৃষি শ্রমিক, মজদুর সহ সাধারণ মানুষের স্বার্থে ১১ দফা দাবি এবং সরকারের কথিত জনবিরোধী নীতির প্রতিবাদে *১০ আগস্ট* দেশজুড়ে জেল ভরো আন্দোলনের কর্মসূচি পালন করা হয়।এরই অংশ হিসেবে ত্রিপুরাতেও আয়োজন করা হয় প্রতিবাদ কর্মসূচি।রাজ্যের চারটি গণসংগঠন—সিআইটিইউ, কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে এই আন্দোলন সংগঠিত হয়।ওরিয়েন্ট চৌমুহনি এলাকা থেকে মিছিল শুরু করে আন্দোলনকারীরা পৌঁছান আগরতলা পোস্ট অফিস চৌমুহনি এলাকায়।সেখানে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে আইন অমান্য করে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন তাঁরা।কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, মানিক দে, পবিত্র করসহ সংগঠনগুলির অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।১১ দফা দাবির পাশাপাশি সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদেই এই আন্দোলন বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব।ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীদের এই কর্মসূচির পর এখন প্রশ্ন—**আগামী দিনে এই আন্দোলনের প্রভাব কতটা বাড়ে।