
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে এবার রাজপথে সিপিআইএম। দেশজুড়ে দলের ডাকে আইন অমান্য আন্দোলনের কর্মসূচি। তেলিয়ামুড়াতেও সেই আন্দোলন ঘিরে তৈরি হয় উত্তেজনা। বিক্ষোভের পর একাধিক কর্মী-সমর্থককে আটক করে প্রশাসন। কর্মসূচিতে অংশ নেন দলের অসংখ্য কর্মী-সমর্থক।আন্দোলন চলাকালীন বিক্ষোভকারীদের আটক করে প্রশাসন।তেলিয়ামুড়া মহকুমা শাসকের ডিসিএম বিশ্বজিৎ মজুমদারের নির্দেশে আটক কর্মী-সমর্থকদের পরে নির্ধারিত ডিটেনশন ক্যাম্প চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ, নেতা সুবীর সেন, হেমন্ত কুমার জমাতিয়া, নারী নেত্রী গায়ত্রী দত্তসহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী নীতির প্রতিবাদেই এই আইন অমান্য আন্দোলন বলে জানিয়েছে সিপিআইএম নেতৃত্ব।আগামী দিনেও এই ইস্যুতে আন্দোলন আরও জোরদার করার বার্তা দিয়েছেন দলের নেতারা।