
শিক্ষক ও পরিকাঠামোর অভাবে জেরবার শান্তিরবাজার মহকুমার বহু বছরের পুরনো নারাফাং হাই স্কুল।প্রতিদিন শতাধিক ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করলেও মৌলিক দুটি সমস্যায় ভুগছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, সবচেয়ে বড় সমস্যা বাউন্ডারি ওয়াল না থাকা। বাউন্ডারি ওয়াল না থাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভোগেন শিক্ষক ও অভিভাবকরা। বহিরাগতদের অবাধ যাতায়াতে পঠন-পাঠনেও বিঘ্ন ঘটছে।এর পাশাপাশি রয়েছে তীব্র শিক্ষক স্বল্পতা। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় নির্দিষ্ট বিষয়ের ক্লাস ঠিকমতো হচ্ছে না। এর ফলে পড়াশোনা ব্যাহত হচ্ছে।প্রধান শিক্ষক বলেন, "স্কুলের সবচেয়ে বড় সমস্যা বাউন্ডারি ওয়াল নেই। আর শিক্ষকও কম। এই দুটো সমস্যা দ্রুত সমাধান হলে ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ আরও ভালো হবে।"দ্রুত এই দুই সমস্যার সমাধান করে স্কুলের পরিবেশ উন্নত করার দাবি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এখন শিক্ষা দপ্তর কবে নজর দেয় সেটাই দেখার।