ত্রিপুরা
img

চারদিন জলহীন, চন্দ্রপুরে বাড়ছে দুর্ভোগ

গ্রাম নয়, এবার শহর এলাকাতেই পানীয় জলের তীব্র সংকট। আগরতলার চন্দ্রপুর লাড্ডু চৌমুহনী নোয়ানিয়ামুড়া এলাকায় চারদিন ধরে বিকল পাম্প হাউসের জেরে জল না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। জলই জীবন, আর সেই পানীয় জল না পেয়ে চারদিন ধরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন আগরতলার চন্দ্রপুর লাড্ডু চৌমুহনী নোয়ানিয়ামুড়া এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, এলাকার পাম্প হাউস দীর্ঘ চারদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে নিয়মিত পানীয় জল সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। দৈনন্দিন প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হচ্ছে বাসিন্দাদের। এলাকাবাসীর দাবি, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হলেও এখনও স্থায়ী সমাধান মেলেনি। দ্রুত পাম্প মেরামত করে স্বাভাবিক জল সরবরাহ চালুর দাবি তুলেছেন তাঁরা। চারদিনের এই জলসংকট কবে কাটবে? এবার নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। পাম্প বিকল, পানীয় জলের সংকটে নাজেহাল শহরবাসী চারদিন ধরে