ত্রিপুরা
img

ভাঙা রাস্তা সারালেন নিজের টাকায় টোটোচালক

ভাঙাচোরা রাস্তা, বড় বড় গর্ত, নিত্যদিনের দুর্ভোগ। কিন্তু প্রশাসনের অপেক্ষায় না থেকে নিজের কষ্টার্জিত অর্থে রাস্তা মেরামতে নেমে পড়লেন এক টোটো চালক। ঊনকোটি জেলার কুমারঘাটে মানবিকতার এক অনন্য নজির গড়লেন জয়দ্বীপ ঘোষ। প্রশাসনের অপেক্ষা নয়, নিজের দায়িত্ববোধ থেকেই ভাঙা রাস্তা মেরামতে নেমে পড়লেন এক সাধারণ টোটো চালক। ঊনকোটি জেলার কুমারঘাটে এই ব্যতিক্রমী উদ্যোগ এখন প্রশংসা কুড়িয়েছে সর্বত্র। আগরতলার খয়েরপুরের বাসিন্দা জয়দ্বীপ ঘোষ বর্তমানে কর্মসূত্রে কুমারঘাটে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিন চলাচলের সময় ভাঙাচোরা রাস্তা, বড় বড় গর্ত এবং দুর্ঘটনার ঝুঁকি দেখে আর চুপ করে থাকতে পারেননি তিনি। নিজের উপার্জনের টাকা থেকে ইট কিনে, নিজের টোটোতেই তা বহন করে রাস্তার গর্ত ভরাট করছেন জয়দ্বীপ। শুধু তাই নয়, কোদাল হাতে রাস্তার পাশে ড্রেন পরিষ্কার এবং চলাচলের অনুপযোগী অংশও সংস্কার করছেন তিনি। জয়দ্বীপের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে দুর্ঘটনা ঘটছে। সরকারি উদ্যোগের অপেক্ষা না করে মানুষের নিরাপদ চলাচলের স্বার্থেই তিনি এই কাজ শুরু করেছেন। ভবিষ্যতেও এই উদ্যোগ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। জয়দ্বীপের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অন্যান্য টোটো চালকরা। তাঁদের বক্তব্য, যে কাজ সংশ্লিষ্ট দপ্তরের করার কথা, সেই কাজ আজ একজন সাধারণ শ্রমজীবী মানুষ নিজের অর্থ ব্যয় করে করছেন। একজন সাধারণ টোটো চালকের এই উদ্যোগ কি শুধু মানবিকতার নজির, নাকি ভাঙা রাস্তা নিয়ে প্রশাসনের দায়িত্ববোধকেও নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করাল? উত্তর খুঁজছে কুমারঘাট। সরকারের অপেক্ষা নয়, নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে মানবিক দৃষ্টান্ত গড়লেন