
স্বনির্ভর যুব সমাজ গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ বন দপ্তরের। আগরতলায় এক অনুষ্ঠানে যুবকদের হাতে তুলে দেওয়া হলো এসএইচজি সিড মানি, সিআইজি/জেএলজি ঋণ এবং ড্রাইভিং লাইসেন্স। উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।
যুবকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল ত্রিপুরা বন দপ্তর। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যুবকদের মধ্যে এসএইচজি সিড মানি, সিআইজি ও জেএলজি ঋণ, পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা-সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় নথি তুলে দেওয়া হয়।সরকারের লক্ষ্য, যুবকদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া। সেই উদ্দেশ্যেই বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।এই ধরনের কর্মসূচি ভবিষ্যতে আরও বেশি যুবক-যুবতীকে আত্মনির্ভর হওয়ার পথে উৎসাহিত করবে বলেই মনে করছে প্রশাসন।
স্বনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে সরকারি সহায়তার এই উদ্যোগ কতটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, এখন সেদিকেই নজর।