
মণ্ডলরাজের অবসান, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নেশাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করল ডিওয়াইএফআই। পরে পুলিশ সদর দপ্তরের সামনে অনুষ্ঠিত হয় পথসভা। আইনের শাসন প্রতিষ্ঠা এবং নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে এবার রাজপথে ডিওয়াইএফআই।আগরতলা শহরে সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি পৌঁছায় পুলিশ সদর দপ্তরের সামনে, যেখানে অনুষ্ঠিত হয় পথসভা। ডিওয়াইএফআই নেতৃত্বের দাবি, মণ্ডলরাজের অবসান ঘটিয়ে রাজ্যে আইনের শাসন নিশ্চিত করতে হবে। পাশাপাশি নেশাকারবারি ও মাদক চক্রের বিরুদ্ধে আরও কঠোর এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এই দাবিগুলির প্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও সাধারণ মহলের। নেশামুক্ত সমাজ গড়ার দাবিতে পুলিশ সদর দপ্তরে বিক্ষোভ কর্মসূচি