
পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসহ নিত্যপ্রয়োজনীয় পরিষেবায় মূল্যবৃদ্ধি এবং দুর্নীতির অভিযোগ তুলে বিশালগড়ে বিক্ষোভ মিছিল করল সিপিআইএম। পরে নয় দফা দাবি নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। দামবৃদ্ধি ও দুর্নীতির অভিযোগে এবার রাজপথে সিপিআইএম। শুক্রবার বিশ্রামগঞ্জের দুর্গাদাস শিকদার স্মৃতি ভবনের সামনে থেকে সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজার পরিক্রমা করে বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেয়। দলীয় নেতৃত্বের অভিযোগ, পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতির প্রতিবাদে জনজীবনের সঙ্গে যুক্ত নয় দফা দাবি তুলে ধরা হয়। মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার জানান, দাবি আদায়ের লক্ষ্যে সিপাহীজলা জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। এই নয় দফা দাবিতে প্রশাসনের কী পদক্ষেপ? সাধারণ মানুষের স্বার্থে কী সিদ্ধান্ত নেওয়া হবে, এখন সেদিকেই নজর। দামবৃদ্ধি দুর্নীতির প্রতিবাদে জেলা শাসকের কাছে স্মারকলিপি আজ জমা