
ধর্মনগরে ফের দুঃসাহসিক চুরির ঘটনা। পার্কিংয়ে রাখা দুটি ১২-চাকার লরি থেকে ব্যাটারি, ডিজেল ও একাধিক যন্ত্রাংশ চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য, তদন্তে নেমেছে পুলিশ। উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের কামেশ্বর রাধারমন আশ্রম সংলগ্ন এলাকায় পার্কিংয়ে রাখা দুটি ১২-চাকার লরিতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।অভিযোগ, গভীর রাতে দুষ্কৃতীরা লরি দুটির ব্যাটারি, তেলের ট্যাঙ্কি থেকে ডিজেল এবং একাধিক মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে পালিয়ে যায়। সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ক্ষতিগ্রস্ত লরির মালিক ও চালকদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গাড়ি পার্কিং করা হলেও এমন ঘটনা আগে ঘটেনি। এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে তাঁদের।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি এবং চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার হয়নি। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন নজর, এই দুঃসাহসিক চুরির সঙ্গে জড়িতদের কত দ্রুত আইনের আওতায় আনতে পারে পুলিশ। ব্যাটারি-ডিজেল উধাও, আতঙ্কে লরি মালিক ও চালকরা আজ