ত্রিপুরা
img

মুহুরী বাঁধে জেলা শাসকের আকস্মিক পরিদর্শন

মুহুরী নদীর বাঁধ নির্মাণ নিয়ে একের পর এক অভিযোগের মাঝেই সরেজমিনে পরিদর্শনে দক্ষিণ জেলার জেলা শাসক। স্থানীয়দের সঙ্গে কথা বলে শুনলেন অভিযোগ, সঙ্গে দিলেন গুরুত্বপূর্ণ আশ্বাস। এবার কি কাটবে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ? মুহুরী নদীর বাঁধ, ইটের সলিং রাস্তা ও নির্মাণের গুণগতমান নিয়ে অভিযোগের পর সরেজমিনে পরিদর্শনে যান দক্ষিণ জেলার জেলা শাসক *মোহাম্মদ সাজ্জাদ পি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তর, পুর পরিষদসহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।বরজ কলোনির রতনমনি সেতু থেকে মহাশ্মশান ঘাট হয়ে বনকর পর্যন্ত মুহুরী নদীর বাঁধ এলাকা ঘুরে দেখেন জেলা শাসক। পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন।স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণের পর বহু বাড়ির যাতায়াতের পথ সংকুচিত হয়েছে। পাশাপাশি ইটের সলিং রাস্তা ও নির্মাণকাজের গুণগতমান নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে।জেলা শাসক জানান, মানুষের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বাড়ির প্রবেশপথসহ যেসব সমস্যার কথা সামনে এসেছে, সেগুলির সমাধানে আগামী **দুই থেকে তিন মাসের* মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের আশ্বাস মিলেছে, এবার নজর—নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রতিশ্রুতি বাস্তবে কতটা রূপ পায়। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস জেলা শাসকের আজ