
মোহনপুর বাজারে নতুন মার্কেট স্টলের উদ্বোধন করলেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ। উদ্বোধনী অনুষ্ঠানে বাজারের উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সুযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। মোহনপুর বাজারে দুটি নতুন মার্কেট স্টলের উদ্বোধন করলেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎমন্ত্রী *রতনলাল নাথ*। অনুষ্ঠানে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সরকারি জায়গা দখল না করার আহ্বান জানান।মন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজার পরিকাঠামোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাঁর দাবি, বিগত সরকারের তুলনায় গত সাড়ে সাত বছরে বাজার উন্নয়নে অনেক বেশি অর্থ ব্যয় করা হয়েছে।তিনি আরও জানান, মোহনপুর বাজারে মাছের শেড নির্মাণের কাজ চলছে। জায়গার অভাবে আপাতত নতুন স্টল নির্মাণ সম্ভব না হলেও ভবিষ্যতে জমির ব্যবস্থা হলে আরও স্টল তৈরি করা হবে, যাতে বেকার যুবক ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ব্যবসার সুযোগ পান।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা। এখন নজর, বাজার উন্নয়নের এই পরিকল্পনা কত দ্রুত বাস্তবে আরও বিস্তৃত হয়। বাজার উন্নয়নে জোর, ব্যবসায়ীদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা আজ