ত্রিপুরা
img

বেপরোয়া গাড়ির ধাক্কায় বৃদ্ধ গুরুতর আহত

তেলিয়ামুড়ায় জাতীয় সড়কে পথ চলতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক বৃদ্ধ। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়। কে সেই চালক? তদন্তে নেমেছে পুলিশ। সোমবার বিকেলে তেলিয়ামুড়া থানার জারুইলং বাড়ি এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনাটি। অভিযোগ, রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় ৭০ বছর বয়সি প্রমোদ দাসকে একটি দ্রুতগতির গাড়ি ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ধাক্কায় গুরুতর জখম হয়ে জাতীয় সড়কের উপর ছিটকে পড়েন ওই বৃদ্ধ। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন।খবর পেয়ে দমকল কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁর শরীরের এক পাশ গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে রক্তক্ষরণ হয়েছে।হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হতে পারে। ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। এখন নজর, ধাক্কা মেরে পালানো গাড়ি ও চালককে কত দ্রুত শনাক্ত করতে পারে পুলিশ। ধাক্কা মেরে পালাল গাড়ি, তদন্তে নেমেছে পুলিশ এখনই