ত্রিপুরা
img

যুবকদের উদ্যোগে সংস্কার হলো বেহাল রাস্তা

সরকারি কাজের অপেক্ষায় না থেকে সামাজিক দায়বদ্ধতার নজির গড়লেন একদল উদ্যমী যুবক। দীর্ঘদিনের বেহাল রাস্তা নিজেদের উদ্যোগে সংস্কার করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন এবিভিপির ছাত্র, স্থানীয় যুবক ও সাধারণ মানুষ।
দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার সাড়াসীমা পঞ্চায়েতের সিএমও অফিস সংলগ্ন নন্দীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল গ্রামের রাস্তা। বৃষ্টির কারণে রাস্তা আরও চলাচলের অযোগ্য হয়ে পড়ায় দুর্ভোগে ছিলেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের দাবি, রাস্তা নির্মাণের অনুমোদন মিললেও কাজ শুরু না হওয়ায় সমস্যার সমাধান হচ্ছিল না। এমন পরিস্থিতিতে উদ্যোগ নেন এবিভিপির ছাত্র, এলাকার উদ্যমী যুবক এবং সাধারণ মানুষ।এক স্বনামধন্য ঠিকাদারের সহযোগিতায় বৃহস্পতিবার সবাই মিলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। কয়েক ঘণ্টার পরিশ্রমে রাস্তা আবারও চলাচলের উপযোগী করে তোলা হয়।এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের আশা, ভবিষ্যতেও যুবসমাজ বাল্যবিবাহ, মাদকবিরোধী অভিযান, নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কাজে একইভাবে মানুষের পাশে দাঁড়াবে।
একটি রাস্তা সংস্কারই নয়—এই উদ্যোগ কি সমাজসেবায় নতুন দৃষ্টান্ত গড়বে? সময়ই দেবে সেই উত্তর।