ত্রিপুরা
img

চুরি হওয়া অটো উদ্ধার, জালে অভিযুক্ত চোর

রাজধানী আগরতলায় ফের অটো চুরির ঘটনা। যোগেন্দ্রনগর গার্লস স্কুলের সামনে থেকে চুরি হওয়া একটি অটো খয়েরপুর বাইপাস এলাকায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে। আগরতলার যোগেন্দ্রনগর গার্লস স্কুলের সামনে থেকে একটি অটো চুরির অভিযোগ ওঠে। অভিযোগ, সুযোগ বুঝে এক ব্যক্তি অটোটি নিয়ে পালিয়ে যায়।ঘটনার খবর পেয়ে তৎপর হয় পুলিশ। খোঁজাখুঁজির একপর্যায়ে পূর্ব চাম্পামুড়া–খয়েরপুর বাইপাস এলাকায় অটোসহ এক সন্দেহভাজনকে আটক করা হয়।ঘটনাস্থলে পৌঁছায় কলেজ টিলা ফাঁড়ির পুলিশ। উদ্ধার করা হয় চুরি যাওয়া অটোটি। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।এদিকে অটোর মালিক জানান, অল্প সময়ের মধ্যেই পুলিশ গাড়িটি উদ্ধার করায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন। ঘটনার পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। একাই নাকি চক্রের সদস্য? পুলিশের তদন্তে সামনে আসতে পারে আরও গুরুত্বপূর্ণ তথ্য।