ত্রিপুরা
img

প্রবল বৃষ্টিতে প্লাবিত খোয়াই, বাড়ছে দুর্ভোগ

টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে খোয়াই জেলায়। নিম্নাঞ্চলের বহু বাড়িঘরে ঢুকে পড়েছে বন্যার জল। ঘরবাড়ি ছেড়ে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন প্রশাসনের খোলা ত্রাণ শিবিরে। জেলার একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বহু বাড়িঘরে ঢুকে পড়েছে বন্যার জল।পরিস্থিতির অবনতি হওয়ায় বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন প্রশাসনের খোলা ত্রাণ শিবিরে। খোয়াই মহকুমায় মোট তিনটি ত্রাণ শিবির চালু করা হয়েছে।হরকুমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ২০টি পরিবারের ৮০ জন, দশরথ দেব মেমোরিয়াল কলেজে ২৫টি পরিবারের ৯৩ জন এবং খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ৪৩টি পরিবারের ১৫৬ জন আশ্রয় নিয়েছেন।বৃহস্পতিবার জেলা সভাধিপতি ও খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা-সহ প্রশাসনের একটি দল ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেন। তাঁরা দুর্গতদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।বন্যা পরিস্থিতির ওপর প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হলে আরও এলাকায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জল আরও বাড়বে, নাকি পরিস্থিতির উন্নতি হবে? এখন সেদিকেই নজর প্রশাসন ও সাধারণ মানুষের।