
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার বাইখোড়ায় আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। এদিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিভিপির রাজ্য ও জেলা নেতৃত্ব। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন এবং বিদ্যাদেবী সরস্বতী ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।এদিন ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিভিপি ত্রিপুরা প্রদেশের সংগঠনমন্ত্রী তুষার ভৌমিক, সহ-সম্পাদক অভি ত্রিপুরা, ত্রিপুরাশ্বরী বিভাগের প্রমুখ অলক ঘোষ এবং সংগঠনের অন্যান্য নেতৃত্ব।বক্তব্যে তুষার ভৌমিক সংগঠনের ৭৮ বছরের পথচলা তুলে ধরার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আত্মগঠন ও দেশগঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। কৃতীদের এই সম্মাননা কি আরও বেশি শিক্ষার্থীকে অনুপ্রাণিত করবে? উত্তর মিলবে আগামী দিনের সাফল্যে।