ত্রিপুরা
img

রঞ্জিতনগরে উন্নয়ন বঞ্চনার অভিযোগে বাড়ছে জনক্ষোভ

ভোট যত এগিয়ে আসছে, ততই সামনে আসছে জনঅভিযোগ। আগরতলার রঞ্জিতনগর এলাকায় রাস্তা, ড্রেন ও মৌলিক পরিকাঠামোর উন্নয়ন না হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, গত পাঁচ বছরে উন্নয়নের ছোঁয়া মেলেনি। ভোটের আবহে আবারও সামনে এল উন্নয়ন নিয়ে প্রশ্ন। আগরতলার রঞ্জিতনগর এলাকায় রাস্তা, ড্রেন এবং নাগরিক পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।এলাকাবাসীর অভিযোগ, গত পাঁচ বছরে রঞ্জিতনগরে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। ড্রেন সংস্কার থেকে শুরু করে রাস্তা মেরামত—বহু সমস্যাই এখনও রয়ে গেছে বলে দাবি তাঁদের।স্থানীয়দের বক্তব্য, বর্ষার সময় জল জমে দুর্ভোগ আরও বাড়ে। একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও স্থায়ী সমাধান মেলেনি বলেও অভিযোগ।এদিকে ১৪ নম্বর কর্পোরেশনের কর্পোরেটর স্নিগ্ধা দাস জানান, এলাকার কিছু উন্নয়নমূলক কাজ এখনও বাকি রয়েছে। তিনি বলেন, বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।এখন এলাকাবাসীর প্রশ্ন—নাগরিক সমস্যার সমাধান কবে হবে? আগামী দিনে প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা। অভিযোগের জবাব কী? উন্নয়নের দাবিতে এবার কী পদক্ষেপ নেবে প্রশাসন—সেদিকেই নজর।