ত্রিপুরা
img

৭ দফা দাবিতে TYF-এর গণঅবস্থান, সরকারের উদ্দেশে কড়া বার্তা

রাজধানী আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় ৭ দফা গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে ৩ ঘণ্টাব্যাপী গণ-অবস্থান কর্মসূচিতে সামিল হল ট্রাইবাল ইয়ুথ ফেডারেশন বা টিওয়াইএফ-এর কেন্দ্রীয় কমিটি। কর্মসূচিতে উপস্থিত থেকে দাবিগুলির পক্ষে সরব হন সংগঠনের সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা। কী সেই দাবি? কেন এই আন্দোলন? আদিবাসী সমাজের বিভিন্ন সমস্যা ও দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের দাবিতে শুক্রবার আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় ৩ ঘণ্টাব্যাপী গণ-অবস্থান কর্মসূচির আয়োজন করে ট্রাইবাল ইয়ুথ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি।এই কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন এবং দ্রুত দাবি পূরণের আহ্বান জানান।কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিওয়াইএফ-এর সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা। তিনি জানান, দীর্ঘদিন ধরে একাধিক গুরুত্বপূর্ণ দাবি সরকারের কাছে জানানো হলেও এখনও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই গণতান্ত্রিক উপায়ে এই গণ-অবস্থানের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হচ্ছে।তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে সংগঠন।আন্দোলনকারীদের দাবি, সরকার যেন দ্রুত ৭ দফা দাবি নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে। তাদের বক্তব্য, এই দাবিগুলি শুধু একটি সংগঠনের নয়, বৃহত্তর আদিবাসী সমাজের স্বার্থের সঙ্গে জড়িত।এদিনের গণ-অবস্থানকে কেন্দ্র করে এলাকায় ছিল নিরাপত্তার কড়া ব্যবস্থা। শান্তিপূর্ণভাবেই শেষ হয় কর্মসূচি। এখন দেখার বিষয়, টিওয়াইএফ-এর উত্থাপিত ৭ দফা দাবি নিয়ে সরকার কতটা দ্রুত উদ্যোগ নেয়, নাকি এই গণ-অবস্থানই আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের সূচনা হতে চলেছে। ৩ ঘণ্টার অবস্থান বিক্ষোভে দাবি পূরণের আল্টিমেটাম, এবার কী সিদ্ধান্ত নেবে সরকার?