
সকালের নীরবতা ভেঙে রাবার বাগানে মিলল এক নারী ও এক পুরুষের ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণপুর থানার কুঞ্জবন এলাকায়। এটি কি আত্মহত্যা, নাকি অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে?
কল্যাণপুর থানার অন্তর্গত কুঞ্জবন এলাকার একটি নির্জন রাবার বাগান থেকে বুধবার সকালে একই গাছের ডালে পাশাপাশি ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক নারী ও এক পুরুষের দেহ। মৃতদের পরিচয়, হরিদাস পাল (২৬) এবং পাপিয়া শীল পাল (৩০)।ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতালে পাঠায়। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাটি প্রেমঘটিত হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য তথ্যের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এটি কি শুধুই প্রেমের করুণ পরিণতি, নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনও রহস্য? ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তেই মিলবে সেই উত্তর। এখন সেদিকেই নজর সকলের।