ত্রিপুরা
img

রাজ্যে প্রথম পশু বীমা প্রকল্পের সূচনা

রাজ্যের পশুপালকদের জন্য বড় উদ্যোগ সরকারের। প্রথমবারের মতো চালু হয়েছে অ্যানিমেল ইনশুরেন্স বা পশু বীমা প্রকল্প। কতজন এই প্রকল্পের আওতায় এসেছেন এবং কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে? 
রাজ্যে প্রথমবারের মতো চালু হয়েছে অ্যানিমেল ইনশুরেন্স বা পশু বীমা প্রকল্প। এ কথা জানিয়েছেন তপশিলি জাতি কল্যাণ, প্রাণিসম্পদ উন্নয়ন ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।মন্ত্রী জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় ইতোমধ্যেই প্রায় ১৬ হাজার গবাদিপশুকে বীমার আওতায় আনা হয়েছে। এর ফলে পশুপালকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।তিনি আরও জানান, বীমাকৃত পশুর মৃত্যুর ঘটনায় ১৪৫ জন পশুপালক ক্ষতিপূরণের জন্য দাবি জানিয়েছেন। তাঁদের মধ্যে ইতোমধ্যেই ২৭ লক্ষ ৫০ হাজার টাকা বীমা সুবিধা হিসেবে প্রদান করা হয়েছে।
পশুপালকদের আর্থিক নিরাপত্তায় নতুন দিশা দেখাচ্ছে এই প্রকল্প। আগামী দিনে আরও কত পশুপালক এই সুবিধার আওতায় আসবেন, এখন সেদিকেই নজর।