ত্রিপুরা
img

চুরির পরেই উদ্ধার বাইক, তৎপর পুলিশ

রাতের অন্ধকারে চুরি হয়েছিল একটি মোটরবাইক। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে শান্তিরবাজার থানার পুলিশ। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হয় চুরি যাওয়া বাইক। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। 
শান্তিরবাজার মাছবাজার সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে চুরি হয়ে যায় একটি পালসার মোটরবাইক। ঘটনার পর বাইকের মালিক শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে দ্রুত তদন্তে নামে পুলিশ।অভিযোগের ভিত্তিতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাতে শুরু করে শান্তিরবাজার থানার পুলিশ। বুধবার ভোরে দেবীপুর এলাকা থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া বাইকটি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইক ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা।পুলিশ জানিয়েছে, বাইক চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া বাইকটি মালিকের হাতে তুলে দেওয়া হয়।উদ্ধার হওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মালিক। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি শান্তিরবাজার থানার পুলিশকে ধন্যবাদ জানান এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার হলো চুরি যাওয়া বাইক। **কিন্তু পালিয়ে যাওয়া চোরেরা কতদিন ধরাছোঁয়ার বাইরে থাকবে? সেই উত্তর মিলবে পুলিশের পরবর্তী তদন্তেই। ভোরের অভিযানে উদ্ধার বাইক, চোরদের খুঁজছে এখন পুলিশ দ্রুত