
জিবিপি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাক্টিস বন্ধের সিদ্ধান্ত ঘিরে রাজ্যে শুরু হয়েছে জোর বিতর্ক। এই পরিস্থিতিতে শিবনগরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করল ‘আমরা বাঙালি’।
জিবিপি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাক্টিস বন্ধের সিদ্ধান্ত এবং বর্তমান স্বাস্থ্য পরিষেবার পরিস্থিতি নিয়ে শিবনগরস্থিত ‘আমরা বাঙালি’-র রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল।সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য ও কার্যকর করার দাবিও জানান।স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনস্বার্থে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়ারও দাবি করেন।
জিবিপি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাক্টিস নিয়ে বিতর্কের মাঝেই নতুন করে রাজনৈতিক প্রতিক্রিয়া সামনে এল। এবার এই ইস্যুতে সরকারের পরবর্তী অবস্থান কী হয়, সেদিকেই নজর রাজ্যবাসীর।