
নিয়মিত মিষ্টি কিনতে যাওয়া এক নাবালিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রলোভন। তারপর তিনদিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।
পরিবারের অভিযোগ, কিছুদিন আগে নাবালিকা মিষ্টির দোকানে গেলে বিক্রম তাকে ঘুরতে যাওয়ার কথা বলে সঙ্গে নিয়ে যায়। এরপর তাকে তিনদিন আটকে রেখে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।ঘটনার পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে পূর্ব আগরতলা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযুক্ত বিক্রম দাসকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ।
তবে এই ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত রয়েছে কি? তদন্তে কি সামনে আসবে আরও চাঞ্চল্যকর তথ্য? নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ আর কী কী প্রমাণ সংগ্রহ করেছে? এখন সেই দিকেই নজর গোটা রাজ্যের।