ত্রিপুরা
img

ধলেশ্বরে কৃতীদের সংবর্ধনা, গর্বে উজ্জ্বল বিদ্যামন্দির

মাধ্যমিক পরীক্ষায় রাজ্যস্তরে উজ্জ্বল সাফল্য। সেই কৃতিত্বকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল ধলেশ্বর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির। রাজ্যের দ্বিতীয় ও চতুর্থ স্থানাধিকারী দুই ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জানাতে স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আবেগঘন অনুষ্ঠানের। শুধু সম্মান নয়, ভবিষ্যতের জন্যও উঠে এল গুরুত্বপূর্ণ বার্তা।  মাধ্যমিক পরীক্ষা ২০২৬-এ রাজ্যের দ্বিতীয় ও চতুর্থ স্থান অধিকার করে ধলেশ্বর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের মুখ উজ্জ্বল করেছেন দুই কৃতী পড়ুয়া।এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা করুণা দেববর্মা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা।অনুষ্ঠানে কৃতীদের উত্তরীয়, ফুলের তোড়া ও স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রধান শিক্ষিকা করুণা দেববর্মা বলেন, এই সাফল্য শুধু দুই পড়ুয়ার নয়, সমগ্র বিদ্যালয় পরিবারের গর্ব। আগামী দিনেও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জনের আহ্বান জানান তিনি।কৃতী পড়ুয়ারাও এই সম্মানের জন্য বিদ্যালয়, শিক্ষক-শিক্ষিকা এবং পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো ফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।এই সংবর্ধনা অনুষ্ঠান শুধু সম্মান জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং বিদ্যালয়ের অন্যান্য ছাত্র-ছাত্রীদের মধ্যেও নতুন করে স্বপ্ন দেখার এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।কৃতীদের এই সাফল্য আগামী দিনে আরও কত নতুন ইতিহাস গড়বে? সেই প্রত্যাশায় এখন গোটা শিক্ষা মহল। মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় ও চতুর্থ স্থানাধিকারীকে স্কুলে সংবর্ধনা