
NEET প্রবেশিকা পরীক্ষাকে ঘিরে দুর্নীতির অভিযোগ এবং মানসিক চাপে আত্মহত্যা করা ছাত্র-ছাত্রীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালন করল ভারতের ছাত্র ফেডারেশন বা এসএফআই-এর রামনগর অঞ্চল কমিটি। মোমবাতি প্রজ্বলন করে শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা।
অভিযোগ সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET-কে ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগ এবং অনিয়মের জেরে বহু ছাত্র-ছাত্রী চরম মানসিক চাপে পড়েছে। আত্মহত্যা করা শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরীক্ষা পরিচালনায় কঠোর নজরদারির দাবি তোলেন।
প্রশ্ন উঠছে, প্রবেশিকা পরীক্ষাকে ঘিরে বারবার ওঠা অনিয়মের অভিযোগ কবে বন্ধ হবে? শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনতে কী পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? সেই উত্তরেই এখন অপেক্ষায় ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহল।