ত্রিপুরা
img

নেশামুক্ত সমাজ গঠনে যুব কল্যাণ কর্মসূচি

যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে দূরে রেখে সুস্থ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিল যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন সেন, টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্না দাস, সেরিন অ্যান্ড সোবার ফাউন্ডেশনের ডিরেক্টর প্রসেনজিৎ বণিক, গোমতী জেলার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের স্পোর্টস অফিসার বিশাল সাহা-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। উদ্বোধনের পর "নেশা মুক্ত ভারত অভিযান"-এর উপর বিশেষ সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের দেশের ভবিষ্যৎ। তাই যুব সমাজকে নেশার অন্ধকার থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য।অনুষ্ঠানে সেরিন অ্যান্ড সোবার ফাউন্ডেশনের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রীও তুলে দেওয়া হয়, যাতে যুবকদের খেলাধুলার প্রতি আরও আগ্রহ বাড়ে।
একটি কর্মসূচি কি সত্যিই বদলে দিতে পারবে বহু যুবকের জীবন? নেশার অন্ধকার ছেড়ে কি নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে আসবে আগামী প্রজন্ম? এই উদ্যোগ কতটা সফল হবে, সেটাই এখন দেখার।