
একটি পারিবারিক বিবাদ মুহূর্তেই রূপ নিল রক্তক্ষয়ী সংঘর্ষে। পারিবারিক অশান্তির জেরে বহিরাগত দুষ্কৃতীদের ডেকে এনে বাড়িতে হামলা চালানো হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাঞ্চনমালা লক্ষ্মীছড়া স্কুল সংলগ্ন এলাকায়।
অভিযোগ, রেশন কার্ড সংক্রান্ত পারিবারিক বিষয়কে কেন্দ্র করে শ্বশুর রাইমোহন দেবনাথের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পুত্রবধূ কল্যাণী দেবনাথ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বৃদ্ধ শ্বশুরের উপর প্রাণঘাতী হামলারও চেষ্টা করা হয় বলে অভিযোগঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পারিবারিক অশান্তি কীভাবে বহিরাগতদের হামলায় রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হল? এই হামলার নেপথ্যে আর কারা জড়িত? এখন সেই দিকেই তাকিয়ে গোটা এলাকা।