ত্রিপুরা
img

ডাক্তার সংকটে জিবি হাসপাতালে রোগীর ঢল!

বেসরকারি চিকিৎসকদের চেম্বার বন্ধ থাকায় মঙ্গলবার হঠাৎ করেই রোগীর ঢল নামে জিবি হাসপাতালে। সবচেয়ে বেশি চাপ পড়ে গাইনো OPD-তে। গর্ভবতী মহিলাদের দীর্ঘ সময় তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কেউ কেউ অসুস্থও হয়ে পড়েন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছে মঙ্গলবার সকাল থেকেই জিবি হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়। তবে সবচেয়ে বেশি চাপ দেখা যায় গাইনো OPD-তে। দীর্ঘ লাইন, তীব্র গরম আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চরম ভোগান্তির শিকার হন গর্ভবতী মহিলা ও তাঁদের পরিবারের সদস্যরা।প্রত্যক্ষদর্শীদের দাবি, এত ভিড় সাম্প্রতিক সময়ে আর দেখা যায়নি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে কয়েকজন রোগী অসুস্থ হয়ে পড়েন বলেও অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের কর্মীদেরও হিমশিম খেতে হয়।রোগীর পরিজনদের বক্তব্য, হাসপাতালে রোগীর ভিড় হওয়া স্বাভাবিক। কিন্তু সেই অনুযায়ী পর্যাপ্ত চিকিৎসক, কর্মী ও পরিকাঠামো না থাকায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।বেসরকারি চিকিৎসকদের চেম্বার বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই অধিকাংশ রোগী জিবি হাসপাতালের ওপর নির্ভর করছেন। ফলে একদিনেই হাসপাতালের পরিষেবার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এখন প্রশ্ন, এই বাড়তি রোগীর চাপ সামাল দিতে স্বাস্থ্য দপ্তর কী জরুরি পদক্ষেপ নেবে? সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কি বাড়ানো হবে চিকিৎসক ও পরিষেবা? সেই উত্তরই এখন অপেক্ষায় রাজ্যবাসী। গাইনো OPD-তে নজিরবিহীন ভিড়, গরমে লাইনে অসুস্থ রোগী—পরিষেবা নিয়ে প্রশ্ন