
একজনের বয়স ৭৫, আরেকজনের ৬১ পেরিয়েছে। বারবার আবেদন করেও মেলেনি বৃদ্ধ ভাতা, মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। গণ্ডাছড়ার কালাঝাড়ি এডিসি ভিলেজে উঠে এসেছে সরকারি সুবিধা থেকে বঞ্চনার অভিযোগ।
অভিযোগ, একাধিকবার আবেদন করার পরও তাঁর আবেদন অনুমোদন হয়নি। একই অভিযোগ একই এলাকার বাসিন্দা হেম রঞ্জন চাকমা-রও। স্থানীয়দের দাবি, প্রকৃত সুবিধাভোগীরা যখন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তখন প্রশ্ন উঠছে—কোথায় আটকে যাচ্ছে তাঁদের আবেদন?এলাকাবাসীরা অবিলম্বে দুই বৃদ্ধের আবেদন পুনর্বিবেচনা করে বৃদ্ধ ভাতা ও আবাস যোজনার সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপও দাবি করেছেন তাঁরা।
তবে বারবার আবেদন করার পরও কেন মিলছে না সরকারি সুবিধা? প্রশাসনিক গাফিলতি, নাকি অন্য কোনও কারণে আটকে রয়েছে দুই বৃদ্ধের ন্যায্য অধিকার? তদন্তে কি সামনে আসবে বঞ্চনার আসল কারণ? এখন সেই উত্তরেই তাকিয়ে গণ্ডাছড়ার মান