
রাজ্যের ক্রীড়াঙ্গনের সেরাদের সম্মান জানাতে আয়োজন করা হলো ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রাক্তন থেকে বর্তমান—এক মঞ্চে মিলিত হলেন ক্রীড়াজগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
এবারের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় রাজ্যের প্রখ্যাত ক্রীড়া সংগঠক, প্রাক্তন বডি বিল্ডার এবং ভারোত্তোলন ও জিমন্যাস্টিক্স সংস্থার দীর্ঘদিনের সম্পাদক দিলীপ ভট্টাচার্য-কে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন জিমন্যাস্ট মন্টু দেবনাথ, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ বিশ্বেশ্বর নন্দী, স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি তথা ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী-সহ ক্রীড়া ও সাংবাদিক মহলের বিশিষ্ট ব্যক্তিরা।বক্তারা বলেন, রাজ্যের ক্রীড়াবিদদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
আজ যাঁরা সম্মানিত হলেন, তাঁদের সাফল্যের পর আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে আর কোন নতুন তারকা উঠে আসবেন? ত্রিপুরার ক্রীড়াঙ্গনে কি শুরু হতে চলেছে আরও এক নতুন সাফল্যের অধ্যায়? সেদিকেই এখন নজর