ত্রিপুরা
img

নেশামুক্ত ভারত গড়ার শপথে একজোট ধর্মনগর!

নেশামুক্ত ভারত অভিযানে এবার সরব ধর্মনগর থানা।শুক্রবার ধর্মনগর শহরে অনুষ্ঠিত হলো এক বিশাল সচেতনতামূলক বাইক র‍্যালি, যার মূল লক্ষ্য—যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রাখা। ধর্মনগর থানা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই র‍্যালিতে অংশ নেন থানার সকল পুলিশ আধিকারিক ও কর্মীরা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় থানা কমপ্লেক্সে এসে শেষ হয় র‍্যালিটি।মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, ধ্বংস করে দেয় একটি পরিবার ও সমাজকে। তাই এখনই প্রয়োজন সচেতনতার হাত বাড়িয়ে দেওয়া।এছাড়াও যারা ইতিমধ্যেই নেশার সঙ্গে যুক্ত, তাদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানানো হয়।তরুণ প্রজন্ম কি পারবে এই নেশার অন্ধকার ভেঙে নতুন আলো জ্বালাতে? সমাজকে মাদকমুক্ত করতে এগিয়ে আসছে প্রশাসন, আর সেই লড়াইয়ে পাশে চাই সাধারণ মানুষকে।