ত্রিপুরা
img

প্রশ্নপত্র ফাঁস উত্তাল উদয়পুর, কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভে

প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষাকে ঘিরে একাধিক মৃত্যুর অভিযোগে উত্তাল উদয়পুর মোটরস্ট্যান্ড এলাকা। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল একাধিক ছাত্র ও গণসংগঠন।নিট, ইউজিসি, সিইউইটি সহ একাধিক ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে বুধবার উদয়পুরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।আইসা, বিপ্লবী যুব সংস্থা, কিষান মহাসভা ও সিপিআই (এম-এল)-এর যৌথ উদ্যোগে এই বিক্ষোভে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠে।এদিন ১৯ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মৃত্যুর ঘটনার উল্লেখ করে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জোরালোভাবে তোলা হয়।বক্তব্য রাখতে গিয়ে পার্থ কর্মকার অভিযোগ করেন, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা না থাকায় ছাত্রসমাজ আজ চরম সংকটে। তিনি এনটিএ বাতিল ও সম্পূর্ণ সরকারি পরীক্ষাব্যবস্থা চালুর দাবি জানান। এই আন্দোলন কি আরও বড় রূপ নেবে, আর চাপের মুখে কি কোনও সিদ্ধান্ত বদলাবে কেন্দ্র—সেদিকেই এখন তাকিয়ে ছাত্রসমাজ ও রাজনৈতিক মহল