
অম্বুবাচী উপলক্ষে পূজো দিতে এসে চুরির শিকার একাধিক মহিলা। আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়িতে গলার চেইন ও মোবাইল ফোন চুরির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, চোরকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরও মেলেনি প্রত্যাশিত সহযোগিতা।ভিড়ের সুযোগ নিয়ে চোরের দল একাধিক মহিলার গলার সোনার চেইন ও মোবাইল ফোন চুরি করে পালানোর চেষ্টা করে।ক্ষুব্ধ ভক্তরা সন্দেহভাজন এক চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। কিন্তু অভিযোগ, এরপরও পুলিশের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা বা দ্রুত পদক্ষেপ না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ভুক্তভোগীরা।অবশেষে নিজেদের অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করতে সংবাদমাধ্যমের দ্বারস্থ হন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে মন্দির চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।