
নারীশক্তি বন্ধন অধিনিয়ম, ২০২৩" দ্রুত কার্যকর এবং ওবিসি মহিলাদেরও সংরক্ষণের আওতায় আনার দাবিতে সরব হলো সদর জেলা মহিলা কংগ্রেস। এই দাবিতে আজ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো হলো স্মারকলিপি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা Lhingkim Haokip, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী, সদর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী রূপা রায় দাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ।নেতৃত্বদের বক্তব্য, দেশের প্রতিটি শ্রেণির মহিলার সমান রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এই দাবি জানানো হয়েছে।
তবে প্রধানমন্ত্রী এই দাবিকে কতটা গুরুত্ব দেবেন? ওবিসি মহিলারাও কি সংরক্ষণের আওতায় আসতে চলেছেন? নাকি শুরু হবে নতুন রাজনৈতিক বিতর্ক? এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।