ত্রিপুরা
img

বিশালগড়ে দখল উচ্ছেদে উত্তেজনা ছড়ায়

সরকারি জায়গা দখলমুক্ত করতে গিয়ে বিশালগড় মধুপুর বাজারে চরম উত্তেজনার সৃষ্টি হয়।উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন DCM সহ প্রশাসনের একাধিক আধিকারিক।তবে অভিযান শুরু হতেই বাধার মুখে পড়তে হয় প্রশাসনকে।
বিশালগড় মধুপুর বাজারে সরকারি জায়গা দখলমুক্ত করতে গিয়ে প্রশাসন বাধার মুখে পড়ে।উচ্ছেদ অভিযানে DCM সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকলেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হলে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী।দখলদার ব্যবসায়ীদের অভিযোগ, তাদের আগে থেকে স্পষ্টভাবে জানানো হয়নি।তবে প্রশাসনের দাবি, দুই দফা নোটিশ আগেই দেওয়া হয়েছিল।প্রায় ১১৫টি দোকান দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ।যার ফলে বাজারে যান চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছিল।পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীরা সাত দিনের সময় চেয়ে দাবি জানান।পরে উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রশাসন নতুন সময়সীমা ঘোষণা করে।নির্দেশ অনুযায়ী, ফুটপাতের দোকান তিন দিনের মধ্যে এবং স্থায়ী দোকান সাত দিনের মধ্যে সরাতে হবে।নির্ধারিত সময়সীমা না মানলে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হবে বলেও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
সময়সীমার উপর দাঁড়িয়ে বিশালগড় বাজার—উচ্ছেদ হবে নাকি সমাধান, নজর এখন পরবর্তী পদক্ষেপে