
আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই কাঞ্চনপুরের ২৬ নম্বর দক্ষিণ লালজুরি এলাকায় এক অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
অভিযোগ রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিত চক্রান্ত করা হয়েছে।তাঁর দাবি, সোমবার রাতে বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলার চেষ্টা হয় এবং পরে একটি বাড়িতে আশ্রয় নিলেও সেখানে আক্রমণের চেষ্টা চালানো হয়।ঘটনার পরদিন একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়, যা তিনি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।বুথ সভাপতি আরও জানান, পূর্বেও তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।পরে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে জয়শ্রী থানায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—এই ঘটনার পেছনে কি সত্যিই রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি রয়েছে অন্য কোনো অজানা দিক? তদন্তের ফলাফলের দিকেই এখন নজর গোটা এলাকার।