
উত্তর ত্রিপুরার ধর্মনগরে অনুষ্ঠিত হলো প্রয়াত ফয়জুর রহমানের স্মরণসভা। বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রীর স্মৃতিচারণায় আবেগঘন পরিবেশ তৈরি হয় গোটা সভাস্থলে।
উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, সিপিআই(এম) নেতা অমিতাভ দত্ত এবং কুর্তি-কদমতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন সহ অন্যান্য নেতৃত্ব। রাজনৈতিক জীবন, জনসেবা এবং দলের প্রতি দীর্ঘ অবদানের কথা স্মরণ করেন।মানিক সরকার বলেন, ফয়জুর রহমান ছিলেন আদর্শনিষ্ঠ রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, যার জীবন আগামী প্রজন্মের জন্য শিক্ষণীয়।সভার শেষে এক মিনিট নীরবতা পালন করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
তবে প্রয়াত এই নেতার আদর্শ ও রাজনৈতিক পথচলা আগামী দিনে দলকে কতটা প্রভাবিত করবে, এবং তাঁর শূন্যস্থান কীভাবে পূরণ হবে—সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।