ত্রিপুরা
img

শিক্ষা দপ্তরে বড় সিদ্ধান্ত, সুপ্রিম কোর্ট রায়ে স্থায়ীকরণ,

সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজ বড় সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। দীর্ঘ আইনি লড়াই শেষে অনিয়মিত ৬ কর্মচারীকে নিয়মিত করার মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হলো অফার লেটার।
।দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই ৬ কর্মচারীর হাতে নিয়মিতকরণের অফার লেটার তুলে দেওয়া হয়।দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটায় কর্মচারীদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।আইনজীবী পুরুষোত্তম বর্মন জানান, আদালতের রায় অনুযায়ী এই নিয়মিতকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।একইসঙ্গে নিয়মিত হওয়া কর্মচারীরাও তাদের অনুভূতি প্রকাশ করে সন্তোষ ও আনন্দের কথা জানান।
তবে এই রায়ের পর কি আরও অনিয়মিত কর্মচারীদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর হবে? নাকি এটি শুধুই নির্দিষ্ট এই ৬ জনের মধ্যেই সীমাবদ্ধ—সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।