
শহরের পুরনো মোটরস্ট্যান্ডে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সরকারি জমি ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। জায়গাটি এতদিন জঙ্গল হয়ে পড়ে থাকলেও এখন তা পরিষ্কার করে ব্যবহার শুরু করতেই সামনে এল প্রশাসনিক প্রশ্ন।
শহরের পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি জমি অব্যবহৃত ও জঙ্গলে পরিণত হয়ে পড়ে ছিল বলে জানা গেছে।সেই জায়গা পরিষ্কার করে ইলেকট্রিক অটো ও টমটম চালকরা নিজেদের বসার জন্য ব্যবহার শুরু করেন।চালকদের দাবি, তারা নিজ উদ্যোগে পুরো এলাকা পরিষ্কার করে ব্যবহার উপযোগী করেছেন।কিন্তু কিছুদিন পরই আয়তরমা কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি।এরপর থেকেই দফায় দফায় লোক পাঠিয়ে চালকদের সেই জায়গা ছেড়ে দিতে বলা হচ্ছে বলে অভিযোগ।এতে ক্ষোভ প্রকাশ করে চালকদের প্রশ্ন—এতদিন জায়গাটি পরিত্যক্ত অবস্থায় থাকলেও প্রশাসনের ভূমিকা কোথায় ছিল?
তবে এই জমির প্রকৃত ব্যবহার কী হবে, আর চালকদের ভবিষ্যৎ অবস্থান কোন দিকে যাবে—সেদিকেই এখন নজর সাধারণ মানুষের।