
উত্তর জেলার কদমতলা ব্লকের কালাগাঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতে ব্রিক সোলিং রাস্তা মেরামতকে ঘিরে উঠেছে লক্ষাধিক টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ।
প্রায় ৩ লক্ষ ৩৫ হাজার টাকার বরাদ্দ ও ওয়ার্ক অর্ডার থাকা সত্ত্বেও বহু রাস্তার কাজ অসম্পূর্ণ রয়েছে।কিছু স্থানে আংশিক কাজ হলেও অধিকাংশ এলাকায় কোনো কাজই হয়নি বলে দাবি গ্রামবাসীদের।একইভাবে ৫ নম্বর ওয়ার্ডে স্কুল সংলগ্ন রাস্তার কাজও মাঝপথে থেমে রয়েছে বলে অভিযোগ।স্থানীয়দের দাবি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেখিয়ে নিয়মিতভাবে অর্থ আত্মসাত করা হচ্ছে।একাধিকবার ব্লক প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ গ্রামবাসীদের।
এখন প্রশ্ন উঠছে—এই অভিযোগের তদন্ত কি সত্য উদঘাটন করবে, নাকি আগের মতোই ধামাচাপা পড়ে যাবে গোটা ঘটনা? প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে এলাকাবাসী।