
ত্রিপুরায় সমবায়ভিত্তিক দুগ্ধ খাতকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আধিকারিকরা।এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের সমবায়ভিত্তিক দুগ্ধ উৎপাদন, সংগ্রহ, বিপণন এবং পরিকাঠামোগত উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।অনুষ্ঠানে সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দুগ্ধ খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।রাজ্যের গ্রামীণ অর্থনীতি এবং দুগ্ধ উৎপাদকদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তুলতেই এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এই সমঝোতা স্মারকের ফলে রাজ্যের দুগ্ধ খাতে ঠিক কতটা পরিবর্তন আসবে, আর দুগ্ধচাষিদের জন্য কী কী নতুন সুযোগ তৈরি হতে চলেছে—সেদিকেই এখন নজর সকলের।