
কাঠালতলি খুনকাণ্ড ঘিরে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন আইন-শৃঙ্খলা আইজি।
কাঠালতলিতে ঘটে যাওয়া খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা পর্যালোচনার জন্য ঘটনাস্থলে পৌঁছেছেন আইন-শৃঙ্খলা আইজি ইপ্পার মানচক জ্ঞানোব, IPS (In-Charge).এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমতলী থানা এলাকায় BNSS-এর ১৬৩ ধারা জারি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।ঘটনাস্থল ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।
এই খুনের পিছনে আসল কারণ কী, আর কারা জড়িত—তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপেই নির্ভর করছে ঘটনার মোড় কোন দিকে যাবে।