
দক্ষিণ ত্রিপুরার সীমান্ত এলাকা ঘিরে অনুপ্রবেশ ও চোরাচালানের একাধিক অভিযোগে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায়।
ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি ও কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও দক্ষিণ ত্রিপুরায় অনুপ্রবেশ ও চোরাচালানের একাধিক ঘটনা সামনে আসছে।গত কয়েক দিনে সাব্রুম থেকে বিলোনিয়া পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় একাধিক অনুপ্রবেশের অভিযোগ উঠেছে।সূত্রের খবর, সাব্রুমের বৈষ্ণবপুর এলাকা দিয়ে তিনজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারত ভূখণ্ডে প্রবেশ করে স্থানীয় এলাকায় আশ্রয় নেয় বলে অভিযোগ।এরপর মনুঘাট এলাকা থেকে আরও দুইজনকে আটক করা হয়, যাদের বিরুদ্ধে চোরাচালান ও অবৈধ কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।এরই মধ্যে সাব্রুম রেলস্টেশন এলাকা থেকেও দুই বাংলাদেশি নাগরিককে আটক করার ঘটনা ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।স্থানীয়দের দাবি, সীমান্তের দুর্বল নজরদারি এবং ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া এই অনুপ্রবেশকে আরও সহজ করে তুলছে।২০২৪ সালের বন্যায় সীমান্তের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হলেও, এখনও পূর্ণাঙ্গ মেরামত না হওয়ায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকাকে ঘিরে।চোরাচালানের এই নেটওয়ার্ক ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।
এই অনুপ্রবেশ ও চোরাচালানের নেপথ্যে কি শুধু সীমান্ত দুর্বলতা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো নেটওয়ার্ক? প্রশাসনের পরবর্তী পদক্ষেপেই এখন নজর গোটা দক্ষিণ ত্রিপুরার।