
কাঁঠালতলীতে খুনের ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা।আসামির বাড়িতে আগুন ধরিয়ে দেয় এলাকাবাসী।
অভিযোগ, খুনের আসামির বাড়িতে ক্ষুব্ধ এলাকাবাসী আগুন ধরিয়ে দেয়।মুহূর্তের মধ্যেই আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা বাড়ি। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ঘটনার সময় পুলিশের উপস্থিতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপরতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানা গেছে।এলাকায় এখনো চরম উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।
আইন নিজের হাতে তুলে নেওয়া কি পূর্ব পরিকল্পিত ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে আরও বড় কোনো রহস্য আছে—তা খতিয়ে দেখছে প্রশাসন। এখন নজর পরবর্তী পদক্ষেপের দিকে।